ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
ইরানে সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে এনডিএফ’র বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৩:০২  (ভিজিটর : )

ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মদদপুষ্ট ইসরাইল সরকারের আক্রমণ, আগ্রাসন ও আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ মার্চ) সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল সুনামগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহসভাপতি সৌরভ ভূষন দেব, সহসাধারণ সম্পাদক মনির মিয়া, দপ্তর সম্পাদক বিনন্দকর, স মিল শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আইয়ুবুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, হকার্স শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুল হাই, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক টিটু দাস, সদস্য ফবলু মিয়া, মতিউর রহমান প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিশ্ব বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে মার্কিনের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও তার প্রতিপক্ষ চীন-রাশিয়ার মধ্যে তীব্র প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতার সাথে সম্পর্কিত হচ্ছে ইরানের উপর সামরিক আক্রমন ও আগ্রাসন। ইসরাইল ও আমেরিকার হামলায় ইরানের সরকার প্রধান ও শিশুসহ ব্যাপক হত্যা এবং ধ্বংসযজ্ঞ চলছে। এছাড়াও সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধসহ সমগ্র মধ্যপ্রাচ্যব্যাপী যে রণডংকা বাজছে তার মূলে রয়েছে আন্তঃসাম্রাজ্যবাদী তীব্র প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা।

বক্তারা বলেন, ভূরাজনৈতিক-রণনীতিগত সামগ্রিক গুরুত্বের কারণে বাংলাদেশকে মার্কিনের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা এবং প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া উভয়েই যুদ্ধ প্রস্তুতিতে সম্পৃক্ত করতে চায়। মার্কিন তার স্বীয় লক্ষ্যেই, মানবিক করিডোর, বন্দর ইজারা, স্টার লিংকের সাথে চুক্তি, সামরিক ঘাঁটি নির্মাণের যে পাঁয়তারা সবই হচ্ছে প্রতিপক্ষকে মোকাবেলা করে নিয়ন্ত্রণ আরও জোরদার করার প্রেক্ষিতে। ফলে বাংলাদেশও আজ আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের ক্ষেত্র হতে চলেছে। এমতাবস্থায় দেশ আজ এক জটিল সমীকরণের মধ্যদিয়ে এগিয়ে চলেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির প্রশ্ন আর ইরান-প্যালেস্টাইন-ইউক্রেনে আগ্রাসন তথা সাম্রাজ্যবাদীযুদ্ধ বিরোধী সংগ্রাম একই সূত্রে গাঁথা। আজ তাই প্রয়োজন জাতীয় মুক্তির লক্ষ্যকে সামনে রেখে সকল সাম্রাজ্যবাদ ও সকল দালাল বিরোধী শক্তি, ব্যক্তি ও গোষ্ঠিকে ঐক্যবদ্ধ করে বিপ্লবী গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করা।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg