শেকৃবিতে গুম-খুন ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে ইফতার

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় খেলার মাঠে এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর বগুড়া সমিতি। ফ্যাসিস্ট

2026-03-10T17:06:24+06:00
2026-03-10T17:06:24+06:00
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শেকৃবিতে গুম-খুন ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে ইফতার
বৃহত্তর বগুড়া সমিতির আয়োজনে
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:০৬ পিএম 
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় খেলার মাঠে এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর বগুড়া সমিতি। ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-খুনের শিকার পরিবার এবং চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সম্মানে সোমবার (৯ মার্চ) বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শহীদ ও গুম হওয়া ব্যক্তিদের সন্তানদের মাঝে ঈদের উপহার তুলে দেন।

বৃহত্তর বগুড়া সমিতির প্রধান উপদেষ্টা ও ইউট্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রাশেদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি, শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক বেলাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার এবং প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো বর্তমান সময়ের অন্যতম নৈতিক দায়িত্ব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এই পরিবারগুলোর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

ইফতার মাহফিলের আগে সংগঠনের উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যান্যদের উপস্থিতিতে গুম-খুন ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের মাঝে বৃহত্তর বগুড়া সমিতির পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানটির সঞ্চালনা ও ব্যবস্থাপনায় সহযোগিতা করেন কৃষিবিদ মাহমুদুল হাসান খান ও মো. নাহিয়ান হোসেনসহ সমিতির ছাত্র ও কৃষিবিদবৃন্দ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ভিসি পরিবর্তনের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল চুয়েট
ডেঙ্গুতে মৃত্যুহার কমাতে ১৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ দিচ্ছে সরকার
ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষিতে বড় ধাক্কা
শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি
আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেফতার

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]