ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৮:২১ আপডেট: ২১.০৪.২০২৬ ১৩:৫৫  (ভিজিটর : )

পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে। তা না হলে, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হতো না।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, হরমুজ প্রণালি নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে। যখন পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম হুঁ হুঁ করে বাড়ছে, তখন জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে সরকার।

মন্ত্রীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন উল্লেখ করে রিজভী বলেন, তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু মুখে কথা বললে হবে না এবং এমন কথা বলা যাবে না যা, সামঞ্জস্যহীন হয়। কথার সাথে কাজের মিল রাখতে হবে। যে দৃষ্টান্ত প্রধানমন্ত্রী রাখছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করুন।

তিনি বলেন, গুম সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালাতে পারেনি। কেন তাদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে না- এমন প্রশ্নও রাখেন তিনি। অপরাধীদের রিমান্ডে নিলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিস মিলবে বলে মন্তব্য করেন দলটির এ সিনিয়র নেতা।

এসময় গুম অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোকর আছে। সেগুলো সংশোধন করে আরো ভালো আইন করা হবে, যেন গুমের মতো নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকার যে আইন করবে তা হবে মানবতার পক্ষে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।