ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৫ মে ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৪ মে, ২০২৬, ১৯:৫০
চলমান বার্তা:
নওগাঁ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১৫:১৯  (ভিজিটর : )

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে নওগাঁ সদর অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নূর ই আলম মিঠু, শফিউল আযম রানা ও মো. খায়রুল আলম গোল্ডেন।

সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এমপি মোস্তাফিজুর রহমান এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এমপি শেখ রেজাউল ইসলাম।

এছাড়াও সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, উলামা দল এবং সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি, সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেন।

সভায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক ঐক্য জোরদার এবং আগামী রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের আগে বুথে বুথে টাকার সংকট
ঈদের আগে বুথে বুথে টাকার সংকট
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg