ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৫ মে ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৪ মে, ২০২৬, ১৯:৫০
চলমান বার্তা:
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১৩:৫৫  (ভিজিটর : )

সাম্প্রতিক সময়ে ব্যাংক রেজুলেশন আইন পাসের পর পুনরায় পুরোনো দখলদার বা বিতর্কিত গোষ্ঠীর হাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলে যাওয়ার গুঞ্জন ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৪ মে) সকাল ১০টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’ সাতক্ষীরা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সাতক্ষীরা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ গ্রাহক আব্দুর রহিম, মনিরুল ইসলাম বেলালি, মনিরুল ইসলাম ফারুকি ও তানজিলা বেগমসহ আরও অনেকে। মানববন্ধনে কয়েকশ নারী ও পুরুষ গ্রাহক বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিয়ে ব্যাংকের সুরক্ষায় স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত দিনে এস আলম গ্রুপসহ যে সমস্ত বিতর্কিত গোষ্ঠী ইসলামী ব্যাংককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তারা যেন নতুন কোনো আইনের আড়ালে বা অন্য কোনো উপায়ে পুনরায় ব্যাংকটি দখলের সুযোগ না পায়। সেদিকে সরকারকে কঠোর ও সরাসরি নজরদারি রাখতে হবে।

বক্তারা আরও বলেন, বিগত সময়ে এই ব্যাংক থেকে লুটপাট হওয়া এবং বিদেশে পাচার হওয়া সব অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। যারা বর্তমানে আবারও অবৈধভাবে ব্যাংক দখলের অপচেষ্টা চালাচ্ছে বা গ্রাহকদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।

মানববন্ধন থেকে আমানতকারীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের অন্যতম শীর্ষ এই আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহভিত্তিক সুনাম ধরে রাখতে বর্তমান পরিচালনা পর্ষদ ও কেন্দ্রীয় ব্যাংকের প্রতি জোর আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের আগে বুথে বুথে টাকার সংকট
ঈদের আগে বুথে বুথে টাকার সংকট
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg