প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃপক্ষ।
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে দেশের পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় সিআরপি কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
সিআরপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. ভ্যালেরি এ. টেইলর, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন এবং ট্রাস্টি মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে