ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৫ মে ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৪ মে, ২০২৬, ১৯:৫০
চলমান বার্তা:
রেলসেতু বা টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১৬:৩৮  (ভিজিটর : )

গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়কসহ রেলসেতু বা টানেল নির্মাণ এবং বোনারপাড়া থেকে তিস্তামুখ ঘাট পর্যন্ত পুনরায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে সাঘাটার বোনারপাড়া চৌরাস্তায় 'সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠন' এই মানববন্ধনের আয়োজন করে।

হাসান মেহেদী বিদ্যুতের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, সিপিবি’র উপজেলা সভাপতি যোগেশ্বর বর্মন, জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল গফুর এবং বোনারপাড়া জংশন রক্ষা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক শাহ আলম। 

এছাড়া আরও বক্তব্য দেন বিএনপি নেতা কবির জুয়েল, উপজেলা যুবদল নেতা আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সমাজসেবক রওশন হাবীব রোজ, আজাদুল ইসলাম ও সোহরাব হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯০৫ সাল থেকে বোনারপাড়া থেকে ফুলছড়িঘাট হয়ে বাহাদুরাবাদঘাট পর্যন্ত রেলওয়ের মাধ্যমে উত্তরাঞ্চলবাসী রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করে আসছিল। আমরা মনে করি, উত্তরাঞ্চলের ৮টি জেলার সাথে পূর্বাঞ্চল ও রাজধানীর যোগাযোগ সহজ করতে ‘২য় যমুনা সেতু’ ফুলছড়িঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্তই হওয়া উচিত।

বক্তারা আরও উল্লেখ করেন, এই রুটে প্রায় ২ হাজার একর জমি পূর্ব থেকেই অধিগ্রহণ করা আছে। ফলে এখানে সেতু বা টানেল নির্মাণ করলে সরকারের অর্থ অপচয় অনেক কম হবে। উত্তর জনপদের মানুষের প্রাণের এই দাবি দ্রুত বাস্তবায়নের জন্য তাঁরা সরকারের প্রতি জোর আহ্বান জানান।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের আগে বুথে বুথে টাকার সংকট
ঈদের আগে বুথে বুথে টাকার সংকট
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg