ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৫ মে ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৪ মে, ২০২৬, ১৯:৫০
চলমান বার্তা:
হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ প্রাণহানি, মোট মৃত্যু ৫২৮
ইউএনবি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১৭:০৭ আপডেট: ২৪.০৫.২০২৬ ১৯:৩৬  (ভিজিটর : )

দেশে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪টি শিশু।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৪২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৮৬টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫২৮টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১২৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬। এই সময়ে ১ হাজার ১৬৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২০৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮১৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৬২২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫০ হাজার ৫৫৮ রোগী, যাদের মধ্যে ৪৬ হাজার ২১৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের আগে বুথে বুথে টাকার সংকট
ঈদের আগে বুথে বুথে টাকার সংকট
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg