ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১০ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২০:৫৭
চলমান বার্তা:
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১৬:১০ আপডেট: ০৯.০৬.২০২৬ ১৬:১৫  (ভিজিটর : )

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটারের সংযোগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সংগঠন।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের কিল্লারপুল এলাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিতে গেলে কার্যালয়ের প্রধান ফটক আটকে দেয় নিরাপত্তা প্রহরীরা। এতে আন্দোলনকারীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে নেতাকর্মীদের তোপের মুখে ডিপিডিসি কর্তৃপক্ষ ফটক খুলে দিলে সংগঠনের একটি প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করে স্মারকলিপি প্রদান করে।

‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সহসভাপতি কুতুবউদ্দিন আহমেদ, মহিউদ্দিন মাহমুদ, বদরুল হক, জাহাঙ্গীর আলম পোকন ও মাহমুদ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা প্রিপেইড মিটারকে ‘জনবিরোধী’ ও ‘ভোগান্তির কারণ’ হিসেবে উল্লেখ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রবর্তিত এই প্রকল্প সাধারণ মানুষের ওপর অতিরিক্ত বিল ও ভোগান্তির বোঝা চাপিয়ে দিচ্ছে। এই ডিজিটাল মিটারে প্রায়ই ভুতুড়ে বিল আসে। এছাড়া রিচার্জ করার পরও ইউনিট না পাওয়া, ব্যালেন্স দেখতে না পারা এবং সার্ভার সমস্যার কারণে মিটার অকেজো হয়ে পড়ার মতো কারিগরি ত্রুটি নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, রিচার্জের সময় অতিরিক্ত ভ্যাট ও সার্ভিস চার্জ কাটা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অন্যায়। এ ছাড়া বয়স্ক ও প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত গ্রাহকদের জন্য এই মিটার ব্যবহার করা অত্যন্ত জটিল। কোনো মিটার নষ্ট হলে গ্রাহককে জোরপূর্বক আবারও প্রিপেইড মিটার নিতেই বাধ্য করা হচ্ছে।

স্মারকলিপি গ্রহণ করে ডিপিডিসির দক্ষিণের প্রধান প্রকৌশলী কামাল হোসেনের কাছে গ্রাহকদের এসব ভোগান্তির কথা তুলে ধরেন আন্দোলনকারীরা। 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপনের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে নারায়ণগঞ্জের সাধারণ গ্রাহকদের সাথে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ
জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ
ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু
কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg