ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১০ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২০:৫৭
চলমান বার্তা:
চট্টগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৪
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১৮:১১  (ভিজিটর : )

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। 

সোমবার উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন- আবুল কাশেম, তৌহিদ, জিসান ও বশির উদ্দিন। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের কারও আঘাতই গুরুতর নয়। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে লোহাগাড়ার ওই এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা বিভিন্ন ব্যানার ও পতাকা টানান। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের টানানো একটি ব্যানারে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটি ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টিনা সমর্থকেরা। তাঁরা ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি তোলেন। কিন্তু ব্রাজিল সমর্থকেরা ব্যানারটি অপসারণ না করায় রোববার দিবাগত রাতে আর্জেন্টিনা সমর্থকেরা সেটি নামিয়ে ফেলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুপুরের দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন আহত হন।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছায় এবং ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আশ্বাস দেয়।

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী বলেন, লিওনেল মেসির আপত্তিকর ছবি ব্যবহারের জেরে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে আলোচনার মাধ্যমে দুই পক্ষকে নিয়ে বিষয়টি সুন্দরভাবে সমাধান করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, স্থানীয় বাসিন্দারা নিজেরাই বসে বিষয়টি নিষ্পত্তি করে ফেলেছেন। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ
জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ
ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু
কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg