ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
ইসরায়েল অবৈধ আগ্রাসন বন্ধ করলেই ইরান থামবে
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১২:৪৩ আপডেট: ০৩.০৭.২০২৫ ১১:১১  (ভিজিটর : )


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক কোনও চুক্তি এখনও হয়নি। তবে ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টার মধ্যে ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করলে, হামলা বন্ধ করবে তেহরান। সূত্র বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি জানিয়েছেন, ইসরায়েল যদি এখনই তার ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করে, তাহলে ইরানের ‘এরপর প্রতিক্রিয়া চালিয়ে যাওয়ার কোনও ইচ্ছা নেই।’

আরাঘচি আরও বলেন, ইসরায়েলকে স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ করতে হবে, যা ইতোমধ্যেই পার হয়েছে।

ইরান বারবার স্পষ্ট করে বলেছে, ইসরায়েলই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, আমরা নই।’

‘আমাদের সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।’

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরান একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একে তিনি ‘১২ দিনের যুদ্ধের’ অবসান বলেও উল্লেখ করেন। তবে এ নিয়ে এখনও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

এর কয়েক ঘণ্টা আগে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে ইরান কাতারে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছিল।

ইরান জানিয়েছে, ১৩ জুন ইসরায়েল হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ১৩ জন শিশু রয়েছে। আহত হয়েছে অন্তত ৩,০৫৬ জন। অন্যদিকে ইরানের চালানো হামলায় ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত হয়েছে।
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg