ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪৩
চলমান বার্তা:
হরমুজ প্রণালী সাময়িক বন্ধ ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১৩  (ভিজিটর : )

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। 

মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর অভিজাত ইউনিট ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, চলমান সরাসরি (লাইভ) সামরিক মহড়ার কারণে আপাতত হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে। মহড়া শেষ হলে প্রণালীটি আবার খুলে দেওয়া হবে। তবে মহড়া কখন শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

এর আগে আইআরজিসি জানিয়েছিল, প্রণালীতে লাইভ মহড়া আয়োজন করা হবে। বাহিনীর কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি বলেন, মহড়া চলাকালে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে না। 

তিনি আরও জানান, প্রণালী পুনরায় চালুর সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভর করবে।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের একটি প্রধান রুট। বিশ্বে প্রতিদিন সরবরাহ হওয়া মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
সিলেটের ডিসি সারোয়ারকে শোকজ
সিলেটের ডিসি সারোয়ারকে শোকজ
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
রমজানে ১০ লাখ পরিবারকে স্বল্পমূল্যে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
রমজানে ১০ লাখ পরিবারকে স্বল্পমূল্যে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ, সম্পদবিবরণী প্রকাশের আহ্বান
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ, সম্পদবিবরণী প্রকাশের আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg