ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪৩
চলমান বার্তা:
দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩৭  (ভিজিটর : )

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে পত্রিকাটির মালিক-প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এই পদে নিযুক্ত করা হয়।

আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ শায়রুল কবির খানের হাতে নতুন দায়িত্বের নিয়োগপত্র তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন– আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার এবং চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী। তারা নতুন উপদেষ্টা সম্পাদককে ফুল দিয়ে স্বাগত জানান।

পরে বিকেলে বাংলামোটরে সময়ের আলো কার্যালয়ে যোগ দেন শায়রুল কবির খান। সেখানে ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ বিভিন্ন বিভাগের সংবাদকর্মী ও সাংবাদিকেরা তাকে বরণ করে নেন।

মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া শায়রুল কবির খানের পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি ঐতিহাসিক গ্রামে। তার বাবা আব্দুর রহিম খান। তিনি মুঘল সেনাপতি ঈসা খাঁর বংশোদ্ভূত আছালত খাঁর নবম বংশধর। শৈশবে ‘স্বল্প শুনই’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষার হাতেখড়ি এবং বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক সম্পন্ন করেন।

নেত্রকোনার আবু আব্বাস কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে শায়রুল কবির খান সাংবাদিকতা শুরু করেন দৈনিক দিনকালের মাধ্যমে। প্রথমে আটপাড়া ও পরে নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে তৃণমূল সাংবাদিকতায় কাজ করার পাশাপাশি তিনি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সাংবাদিকতার পাশাপাশি শায়রুল কবির খান রাজনীতির অঙ্গনেও সক্রিয়। তিনি সরাসরি বিএনপির গুরুত্বপূর্ণ সেল, চেয়ারপারসনের মিডিয়া উইং ও চেয়ারপারসনের মিডিয়া সেলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৭ সাল থেকে তিনি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সঙ্গে যুক্ত। বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান যখন ‘প্রথম বিএনপি মিডিয়া সেল’ গঠন করেন, তখন তাকে অন্যতম সদস্য হিসেবে মনোনীত করা হয়।

গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তার পরিচিতি রয়েছে। পাশাপাশি নিয়মিত লেখালেখি, গান ও গবেষণায় যুক্ত তিনি। মহান মুক্তিযুদ্ধের ওপর তার পরিকল্পনা ও পরিচালনায় একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে, যার মোড়ক উন্মোচন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া। তথ্যচিত্রটি পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশনেও প্রচারিত হয়।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে শায়রুল কবির খান বলেন, ‘আমি লেখালেখি এবং দলের ও দেশের স্বার্থে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গেই বেশি মনোযোগী থাকতে চাই।’

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
সিলেটের ডিসি সারোয়ারকে শোকজ
সিলেটের ডিসি সারোয়ারকে শোকজ
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
রমজানে ১০ লাখ পরিবারকে স্বল্পমূল্যে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
রমজানে ১০ লাখ পরিবারকে স্বল্পমূল্যে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ, সম্পদবিবরণী প্রকাশের আহ্বান
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ, সম্পদবিবরণী প্রকাশের আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg