ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৮:০৫
চলমান বার্তা:
৬ নবজাতকের মৃত্যু
আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ২:১০ আপডেট: ২৮.০৫.২০২৬ ২৩:০৪  (ভিজিটর : )

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে অবহেলা জনিত কারণে মৃত্যু। 

বুধবার (২৭ মে) রাতে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালে মৃত্যুবরণ করা ছয় নবজাতকের মধ্যে একজন নবজাতকের পরিবারের তরফ থেকে থানায় এই মামলা করা হয়। সেই মামলায় অবহেলা কারণে শিশুর মৃত্যু কথা উল্লেখ করা হয়েছে। 

এরআগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ছয় নবজাতককে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এই ছোট শিশুদেরকে ময়নাতদন্ত করাতে চাইনি তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগে এর আগে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও এসি বন্ধ থাকার কারণে এই ঘটনা ঘটে।

দেশবার্তা/এসবি

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।