সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, প্রাদুর্ভাব শুরুর পর থেকে সিলেট বিভাগে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন রোগী।
প্রতিনিধি/আরএইচ