ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১৮:১৯  (ভিজিটর : )

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আইয়ুব বাবুল। দীর্ঘ ১০ মাস কারাভোগের পর মায়ের শেষ বিদায়ে তিনি নির্ধারিত সময়ের জন্য পুলিশ হেফাজতে নিজ এলাকায় যান।

পারিবারিক সূত্রে জানা যায়, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা (৮২) বার্ধক্যজনিত কারণে সোমবার (২২ জুন) মারা যান। মায়ের জানাজায় অংশ নেওয়ার অনুমতি চেয়ে তাঁর বোন নাহিদা সুলতানা সুস্মী চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাঁকে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি দেয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ জানান, সোমবার রাত ৯টায় তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশ হেফাজতে তিনি পটিয়ার উদ্দেশে রওনা হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টা ৪৫ মিনিটে পটিয়া আদালত জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেওয়ার সময় হাতকড়া পরিহিত অবস্থায় আইয়ুব বাবুলকে আবেগাপ্লুত হতে দেখা যায়। তিনি মায়ের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান।

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ায় তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।