আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাগুরায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১০টায় মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইমতিয়াজ হোসেন।
ডা. এজাজ আহম্মেদ রুচির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহসিন উদ্দিন ফকির, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আউয়াল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মাগুরা জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আব্দুল হাই এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিটামিন ‘এ’-এর উপকারিতা ও রোগ প্রতিরোধে এর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. দেবপ্রিয়া সরকার।
সভায় জানানো হয়, এ বছর জেলায় লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ৯৪১টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ৯৯৯ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক এবং ১১৭ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
প্রতিনিধি/আরএইচ