ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১৮:৪৮
চলমান বার্তা:
ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ব্যতিক্রমী কৃষক বাজার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১৭:২৬  (ভিজিটর : )

কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ব্যতিক্রমী কৃষক বাজার অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নে বুধবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি চন্ডিপুর গ্রামে এ কৃষক বাজারের আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, কৃষকরা অর্গানিক বা জৈব পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য নিয়ে বাজারে এসেছেন। অন্যদিকে ক্রেতারাও সরাসরি কৃষকদের কাছ থেকে কীটনাশকমুক্ত ও টাটকা পণ্য কিনছেন।

বাজারে কৃষকরা নিজেদের ক্ষেতের শাকসবজি, গরুর দুধ, পুকুরের মাছ, কলা, আম, কাঁঠাল, নিজস্ব বরজের পানসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন। ক্রেতারাও তুলনামূলক কম দামে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন।

ফলে একদিকে ন্যায্যমূল্যে কৃষিপণ্য পেয়ে সন্তুষ্ট ক্রেতারা, অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়াই উৎপাদিত পণ্য বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা।

আয়োজকরা জানান, এ ধরনের কৃষক বাজার মধ্যস্বত্বভোগী ও ফড়িয়াদের দৌরাত্ম্য কমানোর পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ডিএই-এর বাবু নিহার রঞ্জন রায়, পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রোকন উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ রইস উদ্দিন সাজু, বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জজ মিয়া, হেড অব প্রোগ্রাম (এগ্রিকালচার) কৃষিবিদ বাবুল বণিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও’র প্রকল্পের কর্মকর্তারা।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।