ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
প্রস্তাবিত বাজেট নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পরিকল্পনা: হুইপ বকুল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১৪:৩০  (ভিজিটর : )

জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পরিকল্পনা।

তিনি বলেন, এই বাজেট দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছে।

আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।

প্রস্তাবিত বাজেটকে ‘চ্যালেঞ্জিং’ উল্লেখ করে হুইপ বলেন, বাজেট নিয়ে সংসদে নানা ধরনের আলোচনা ও সমালোচনা হয়েছে। কেউ এটিকে উচ্চাভিলাষী, আবার কেউ বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। 

তবে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে রকিবুল ইসলাম বকুল বলেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা হয়েছে এবং দরিদ্র নারীদের স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

নিজ নির্বাচনী এলাকা খুলনা-৩-এর উন্নয়নের দাবি তুলে ধরে তিনি বলেন, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী শিল্পাঞ্চলের নিউজপ্রিন্ট মিল, জুট মিল, হার্ডবোর্ড মিলসহ বহু শিল্পপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। 

এসব মিল পুনরায় চালু করা অথবা সেখানে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে ২০ থেকে ২৫ হাজার বেকার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া খুলনা-৩ আসনের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে হুইপ বলেন, প্রায় ১০ লাখ মানুষের বসবাস থাকা সত্ত্বেও এলাকায় একটি পূর্ণাঙ্গ হাসপাতালের অভাব রয়েছে। 

তিনি দ্রুত খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মহিলা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা এবং বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার দাবি জানান।

দেশবার্তা/এসবি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।