ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর চেয়ারম্যান
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭:১৬ আপডেট: ৩০.০৬.২০২৬ ১৭:২১  (ভিজিটর : )

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বর্তমানে রাজস্ব আদায় দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।

আহসান হাবিব বলেন, দেশের ১৮ কোটি মানুষের প্রত্যেকেই যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তবেই দেশের উন্নতি সম্ভব। আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশ গঠনে ভূমিকা রাখতে চাই।

এর আগে, সোমবার সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিদায়ী চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন।

আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। মেধাবী এই কর্মকর্তা ১৫তম বিসিএস পরীক্ষায় তার ব্যাচে প্রথম স্থান অধিকার করে কর প্রশাসনে যোগ দেন।

কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন ছাড়াও কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত আলোচিত বেশ কয়েকটি অনুসন্ধান পরিচালনায় তিনি বিশেষ দক্ষতা দেখিয়েছেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগেও তিনি মূল ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ কর্মজীবনে কর ফাঁকি ও আর্থিক অনিয়ম দমনে অভিজ্ঞ এই কর্মকর্তার নেতৃত্বে রাজস্ব প্রশাসনে গতিশীলতা আসবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।