বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৬ উদযাপন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও বিভিন্ন ডিভিশন প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের বিকাশে ব্যাংকের অঙ্গীকারের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে ব্যাংকের শাখা ও উপশাখাগুলো ব্যানার, ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয়। পাশাপাশি এমএসএমই গ্রাহক ও উদ্যোক্তাদের অংশ্রহণে আয়োজন করা হয় বিশেষ গ্রাহক-সংযোগমূলক কর্মসূচির। এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে এমএসএমই খাতের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা বিকাশ, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এমএসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ খাতের উন্নয়নে ব্যাংকের অব্যাহত সহযোগিতার পাশাপাশি ‘পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসেস’ (3Ps) দর্শনের আলোকে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার প্রত্যয় পুনর্ব্যক্ত করে কমিউনিটি ব্যাংক।
দেশবার্তা/একে