ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২২:০৯
চলমান বার্তা:
দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১৭:১৭ আপডেট: ২৯.০৬.২০২৬ ১৮:৪৫  (ভিজিটর : )
ছবি: পিএমও।

ছবি: পিএমও।

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে একযোগে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন।

ছবি: পিএমও

ছবি: পিএমও


একই অনুষ্ঠান থেকে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ জাতীয় প্রদর্শনীরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন শেষে তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তৈরি নানা উদ্ভাবনী প্রজেক্ট ঘুরে দেখেন। শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের সুবিধাজনক দিকগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। 

ছবি: পিএমও

ছবি: পিএমও


প্রধানমন্ত্রী তাদের এই সৃজনশীল ও উদ্ভাবনী কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ তরুণ বিজ্ঞানীদের উৎসাহ প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

দেশবার্তা/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।