নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘তারাবো সামাজিক কবরস্থান’ এর বিভিন্ন উন্নয়ন কাজের জন্য ১০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
শনিবার (২৭ জুন) এক অনুষ্ঠানের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম হারুনুর রশীদ তারাবো সামাজিক কবরস্থানের এর সভাপতি মো. মোজাম্মেল হক এর নিকট অনুদানের এই চেক হস্তান্তর করেন।
চেক প্রদান অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া এবং তারাবো এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে