জনতা ব্যাংক পিএলসির অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান।
সভায় দেশের বর্তমান অর্থনৈতিক ও ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ব্যাংকের জন্য নতুন কর্মকৌশল নির্ধারণ করা হয়। সভায় জনতা ব্যাংকের এমডি স্বল্প সুদের আমানত সংগ্রহ এবং ফরেন রেমিট্যান্স (বৈদেশিক প্রবাসী আয়) বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।
একই সঙ্গে ব্যাংকের আর্থিক ভিত মজবুত করতে শ্রেণিকৃত বা খেলাপি ঋণ আদায় ও হ্রাস এবং অবলোপনকৃত ঋণ (রাইট-অফ লোন) আদায়ে সর্বোচ্চ জোর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
অ্যালকো সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলমসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) ও সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপকগণ (ডিজিএম) উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে