ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২২:০৯
চলমান বার্তা:
অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:০৬ আপডেট: ২৯.০৬.২০২৬ ১৪:০২  (ভিজিটর : )
সংসদে বক্তব্য রাখছেন বিরোধীদলীয় নেতা: সংসদ টিভি থেকে

সংসদে বক্তব্য রাখছেন বিরোধীদলীয় নেতা: সংসদ টিভি থেকে

জাতীয় সংসদে বর্তমান অর্থবছর (জুলাই-জুন) পরিবর্তন করে ‘জানুয়ারি-ডিসেম্বর’ করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের ফিসকাল ইয়ার জুলাই থেকে জুন। জুন মাসে বর্ষা, ঘূর্ণিঝড়সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকে। তাই ফিসকাল ইয়ারকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে সমন্বয় করা হলে বাজেট প্রণয়ন, বাস্তবায়ন ও আর্থিক পরিকল্পনায় আরও সমন্বয় আসবে এবং প্রশাসনিক কার্যক্রমও আরও কার্যকর হবে।’

তিনি সরকারের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

বর্তমানে বাংলাদেশে অর্থবছর চলে প্রতি বছরের ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত। ডা. শফিকুর রহমানের প্রস্তাব অনুযায়ী, এটি পরিবর্তন করে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা। 

বিরোদীদলীয় নেতা বলেন, এ বাজেটে পাচার করা অর্থ ফিরিয়ে আনার কোন গাইড লাইন নাই। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে। এ অর্থ দেশের জনগণের।

দেশবার্তা/কেএইচ/এসবি

মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।