ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২০:১৪
চলমান বার্তা:
গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১৮:০৮  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল সফরকালে গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে ব্যতিক্রমী এক মুহূর্তের জন্ম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রীও তুলে দেন।

সোমবার (১৩ জুলাই) গৌরনদী থেকে বরিশাল নগরে আসার পথে বরিশাল ক্যাডেট কলেজসংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তিনি গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের অনুরোধে সেলফি তোলেন। আকস্মিক এই ঘটনায় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী গৌরনদীতে পৌঁছান। সেখানে বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল–বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একযোগে দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পাশাপাশি তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

গৌরনদী থেকে বরিশালে আসার পথে বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

পরে বেলা সোয়া ২টার দিকে বরিশাল নগরের ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী খাল এলাকায় পৌঁছে খালের দুই তীরে একযোগে প্রায় সাড়ে ৩৫০টি গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। বিকেল সাড়ে ৫টায় সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।