ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:২৩
চলমান বার্তা:
দুর্যোগ সচিব দুদকে, পদোন্নতি পেলেন বিসিআইসি চেয়ারম্যান
স্পারসো চেয়ারম্যান শিল্প মন্ত্রণালয়ে
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:২৩  (ভিজিটর : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বদলি করা হয়েছে। 
অপর এক আদেশে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
আরেক আদেশে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রাশিদুল ইসলামকে বদলি করে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
দেশবার্তা/এসবি

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।