ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৬:৫৬
চলমান বার্তা:
সুজন-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা
‘সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে’
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১৮:১০  (ভিজিটর : )

ফেনীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) বিকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ট্রাংক রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তায়েবুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। স্বাগত বক্তব্য রাখেন সুজন ফেনী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। 

সুজনের জেলা যুগ্ম সম্পাদক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের, রেডক্রিসেন্ট ফেনীর সদস্য সচিব মেজবাহ উদ্দিন সাঈদ।  বক্তব্য রাখেন ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী, জেএসডি নেতা মাস্টার হিরা লাল চক্রবর্তী, জামায়াতে ইসলামীর নেতা আবদুর রহিম, বিএনপি নেতা ফজলুর রহমান বকুল, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়া, এনসিপি নেতা ওয়ালী উল্যাহ মানিক, এবি পার্টি নেতা ফজলুল হকসহ জেলার বিভিন্ন কমিউনিটির ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, আমরা চাই না, দেশে আর কোন ফ্যাসিবাদের সৃষ্টি হোক। তাই সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন অতিথিবৃন্দ।

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।