বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবনে (১ নম্বর ভবন) আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার পর সচিবালয়ের ১ নম্বর ভবনের সকল কর্মকর্তা কর্মচারীরা মাঠে নেমে আসেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিল। দুপুর দেড়টার দিকে সচিবালয় জনপ্রশাসনের ১০ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
দেশবার্তা/একে