ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫১ আপডেট: ১৬.০২.২০২৬ ১৮:৪৪  (ভিজিটর : )

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্বকালে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।