ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪৩
চলমান বার্তা:
প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য
হায়াত প্লেস ঢাকা উত্তরায় ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৪  (ভিজিটর : )

প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা আরও সম্প্রসারণে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে হায়াত প্লেস ঢাকা উত্তরা এবং প্রাইম ব্যাংক পিএলসি। 

সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড, মাস্টারকার্ড প্লাটিনাম এবং প্রায়োরিটি ডেবিট কার্ডধারীরা হায়াত প্লেস ঢাকা উত্তরায় এক্সক্লুসিভ ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে ব্যাংকের গ্রাহকদের জন্য প্রিমিয়াম ডাইনিং ও আতিথেয়তা সেবায় নতুন অভিজ্ঞতার দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার জেনারেল ম্যানেজার টি. কেভিন ম্যাকইন্টায়ার। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মেজবাহ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তাদের গ্রাহক ও কর্মীদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকার আরও জোরদার করল, যা গ্রাহকদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
সিলেটের ডিসি সারোয়ারকে শোকজ
সিলেটের ডিসি সারোয়ারকে শোকজ
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
রমজানে ১০ লাখ পরিবারকে স্বল্পমূল্যে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
রমজানে ১০ লাখ পরিবারকে স্বল্পমূল্যে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ, সম্পদবিবরণী প্রকাশের আহ্বান
গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ, সম্পদবিবরণী প্রকাশের আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg