ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৩৯ আপডেট: ২২.০২.২০২৬ ১৭:১৫  (ভিজিটর : )

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে। এ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত। 

তিনি বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠকে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আসন্ন পবিত্র হজ নিয়ে আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।