মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেছেন, আমি মাগুরার উন্নয়নে কাজ করতে চাই। এ জেলায় দুর্নীতি ও চাঁদাবাজের স্থান নেই। যারা এই জেলায় দুর্নীতি ও চাঁদাবাজ সাথে জড়িত থাকবে তাদেরকে প্রতিহত করা হবে। পাশাপাশি জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির উন্নয়নের জন্য আমি কাজ করবো। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি যেন পরিচ্ছন্ন মাগুরা হিসেবে গড়ে তুলতে পারি।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ সব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শাহীন আলম তুহিন, ফয়সাল পারভেজ ও শরীফ স্বাধীনসহ অন্যরা।
মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ