ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
জাল নোট রাখার দায়ে নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ভোলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৮:৩৮  (ভিজিটর : )

ভোলায় জাল নোট নিজের কাছে রাখার দায়ে সাহিদা বেগম (৪৫) নামে এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ.এস.এম. তারিক শামস এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৫ মে দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাহিদা বেগমকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছে থাকা ৫০০ টাকার ১৮টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর মধ্যে একই সিরিজের ১১টি এবং অপর একটি সিরিজের সাতটি নোট ছিল।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) অশোক কুমার বর্মন বাদী হয়ে থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ই) ধারায় সাহিদা বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত সাহিদা বেগম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. জাহাঙ্গীর হোসেন।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।