ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৮:৪৩
চলমান বার্তা:
চট্টগ্রামে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৭:৫৪  (ভিজিটর : )

চট্টগ্রাম নগরীর হালিশহরে সাত বছরের শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে মো. আল আমিন (৪৪) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আল আমিন কিশোরগঞ্জের নিকলী থানার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি আল আমিনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। 

এছাড়া অপরাধের আলামত গোপন ও মরদেহ সরিয়ে ফেলার দায়ে দণ্ডবিধির ২০১ ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর সকালে নগরের হালিশহর থানাধীন গলিঢিপাপাড়া টোল রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শিশু মো. মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। 

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।