ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৯:৩৭
চলমান বার্তা:
ডিজিটাল ব্যাংকিং জোরদারে ট্রাস্ট ব্যাংক-গ্রামীণফোনের যৌথ উদ্যোগ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৯  (ভিজিটর : )

ডিজিটাল রূপান্তর কার্যক্রমে গতি আনতে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং গ্রামীণফোন লিমিটেড যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সহযোগিতার মাধ্যমে প্রযুক্তিগত অবকাঠামো আরও শক্তিশালী করা এবং গ্রাহকদের জন্য মূল্য সংযোজনমূলক সেবার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। ফলে ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের নেতৃত্বে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সমাধান প্রবর্তনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।

এই অংশীদারিত্বের আওতায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্য ও সেবা চালু, গ্রাহককেন্দ্রিক কার্যক্রম পরিচালনা এবং নিরাপদ, দ্রুত ও সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা যেকোনো স্থান থেকে এবং যেকোনো সময়ে নির্বিঘ্নে ব্যাংকিং সেবা গ্রহণ করতে সক্ষম হবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ডিজিটাল ব্যাংকিং খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সভায় ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান ভূইয়া ও মো. কামাল হোসেন সরকার, ব্যবসা বিভাগের প্রধান মো. মাহবুব হোসেন, হেড অব জিএসএসডি ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশিদ এবং গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাঈমুর রশীদ, ডিরেক্টর ও হেড অব লার্জ অ্যাকাউন্টস এম শাওন আজাদ, জেনারেল ম্যানেজার ও হেড অব লার্জ অ্যাকাউন্ট ৪ মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
রাত ৯টার মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
রাত ৯টার মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg