ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বানিজ্য ও মাদক নির্মূল করা হবে
সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০০  (ভিজিটর : )

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা মাগুরা সফর করেছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।

শুক্রবার  (২৭ ফেব্রুয়ারি) ওয়াপদা বাজারে তাকে মাগুরাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা  হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহমেদ, মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও  জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরে মন্ত্রী মাগুরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ফুলেল শুভেচ্ছা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও মাদক পাচার নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। 

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। যে কোনো মূল্যে মাদক নির্মূল করা হবে।

মন্ত্রী আরও জানান, একটি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।