ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৫:৫১
চলমান বার্তা:
ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১৩:৩২ আপডেট: ১৫.০৪.২০২৬ ১৬:৩১  (ভিজিটর : )

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, মার্কিন বাহিনী ইরানে এখনও তাদের নির্ধারিত কাজ পুরোপুরি ‘শেষ করেনি’।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। 

তিনি জানান, তার পর্যবেক্ষণ অনুযায়ী ইরান যুদ্ধ এখন শেষের পথে এবং এই সংঘাতের সমাপ্তি খুব কাছেই দেখা যাচ্ছে। 

তবে অভিযানের রেশ টেনে ট্রাম্প বলেন, এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্র সবকিছু গুটিয়ে নেয়, তবে ইরানের পুনর্গঠন করতে অন্তত ২০ বছর সময় লাগবে। 

তিনি আরও উল্লেখ করেন, তেহরান বর্তমানে অত্যন্ত মরিয়া হয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে এবং সামনে কী ঘটে তা দেখার অপেক্ষায় আছে ওয়াশিংটন।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় পক্ষগুলো। এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তিতে রূপান্তর করতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। প্রায় ২২ ঘণ্টা ধরে চলা দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হয় ইসলামাবাদের সেই বৈঠক। 

তবে প্রেসিডেন্ট ট্রাম্প গতকালের সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, খুব শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। 

কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, পরবর্তী বৈঠকেই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি নিয়ে কোনো বড় ধরনের সমঝোতা হতে পারে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।