ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৫:৫৬
চলমান বার্তা:
ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১৮:৪২  (ভিজিটর : )

ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না, বরং সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (১৫ এপ্রিল) তেহরানে জরুরি সেবা সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় গঠনমূলক আলোচনা ও কূটনীতিকে অগ্রাধিকার দেয়। তবে যুক্তরাষ্ট্র যদি চাপ প্রয়োগ বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তা কখনো সফল হবে না। ইরানের জনগণ এমন কোনো পদক্ষেপ মেনে নেবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী হয়ে বেসামরিক মানুষ, শিশু, গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন স্কুল ও হাসপাতাল লক্ষ্যবস্তু করে ধ্বংস করার কী যুক্তি আছে?

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত দ্রুত শেষ হচ্ছে। 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি যুদ্ধের সমাপ্তির দিকে এগোচ্ছে।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ না থাকলে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত। পাশাপাশি তিনি বলেন, সাম্প্রতিক হামলার ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের দীর্ঘ সময় লাগবে এবং দেশটি নতুন করে চুক্তির জন্য আগ্রহী হয়ে উঠেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।