ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬, ২২:০০
চলমান বার্তা:
এবার হরমুজে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৩:৩৭ আপডেট: ১৭.০৪.২০২৬ ১৫:৪৬  (ভিজিটর : )
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও নজরদারির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অঞ্চলে ওয়াশিংটন ‘পুলিশের’ ভূমিকা পালন করতে চাইলে তাদের যুদ্ধজাহাজগুলো সাগরে ডুবিয়ে দেওয়া হবে। খবর এএফপির। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের এই জলপথ নিয়ে চরম উত্তেজনা চলছে। হামলার পরপরই তেহরান প্রণালিটি বন্ধ করে দেয় এবং বর্তমানে মার্কিন নৌবাহিনী সেখানে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে।
 
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসিন রেজাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান। এটি কি আপনাদের কাজ? যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীর কাজ কি কেবল পাহারা দেওয়া?

তিনি মার্কিন সামরিক কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, অবরোধ কার্যকর করতে প্রণালিতে অবস্থান করা জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই সাগরের তলদেশে চলে যেতে পারে। 

মোহসিন রেজাই ইরানের সামরিক অঙ্গনে এক অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী নাম। তিনি দেশটির এলিট বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার-ইন-চিফ। ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় এই বাহিনীর নেতৃত্ব দিয়ে তিনি অবসরে গিয়েছিলেন।

তবে গত মাসে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির অনুরোধে তিনি অবসর ভেঙে পুনরায় সক্রিয় হয়েছেন এবং সামরিক উপদেষ্টার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। 

বিশ্বের মোট খনিজ তেলের একটি বিশাল অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারির হামলার পর থেকে এই পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। 

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।