ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬, ২২:০০
চলমান বার্তা:
ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১৯:০৭  (ভিজিটর : )

রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২২ জুন) সকাল ৬টার দিকে সাতমসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালী (২৮), অশোক ঢালী (৩০), ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), সৌরভ হাওলাদার (২৩), জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

পুলিশ বলছে, গ্রেপ্তারদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামযুক্ত ১৫টি ক্যাপ, বিভিন্ন নেতাকর্মীর ছবি সংবলিত আটটি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের যাতায়াতে ব্যবহারের জন্য দুটি বাস ও একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।