ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফেনীর রেহানা আক্তার রানু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৬:১৫  (ভিজিটর : )

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক, ফেনীর রেহানা আক্তার রানু। এ খবর ফেনীতে জানাজানি হলে দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। 

অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রেহানা আকতার রানুকে অভিনন্দন জানিয়েছেন। বিএনপি দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎস উদ্দীপনা বিরাজ করছে। 

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু ছাড়াও ফেনী থেকে মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহানা আক্তার সানু, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনাসহ ৭ জন মনোনয়নপত্র জমা দেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, রেহানা আক্তার রানু আপাকে দলীয় মনোনয়ন দেয়ায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান কে ফেনীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পুরো জেলা জুড়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎস উদ্দীপনা বিরাজ করছে বলে জানান।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।