ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৮:৪৮
চলমান বার্তা:
ইসরায়েলি সেনারা ‘পৃথিবীর নিকৃষ্টতম’ বাহিনী: জাতিসংঘের বিশেষ দূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১৫:২৭ আপডেট: ২১.০৪.২০২৬ ১৮:২১  (ভিজিটর : )

ইসরায়েলি সেনাবাহিনীকে পৃথিবীর ‘সবচেয়ে নিকৃষ্ট’ সেনাবাহিনী বলে মন্তব্য করে জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ বলেছেন, তাদের কর্মকাণ্ড সব সীমারেখা অতিক্রম ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

এক ফিলিস্তিনি শিশুর ইসরায়েলি সৈন্যদের নির্মম নির্যাতনের একটি ভিডিও দেখার কথা উল্লেখ করে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আলবানিজ তার অফিশিয়াল অ্যাকাউন্টে লেখেন, ‘আমি যথেষ্ট দেখেছি, তাই সম্পূর্ণ নিশ্চিতভাবে বলছি, ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী।’

আলবানিজ বলেন, গাজা উপত্যকায় ইসরায়েল ‘জাতিগত নিধন’ চালাচ্ছে এনিয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপকভাবে উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এমনকি সরাসরি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রতিবেদনটি প্রকাশ করার পর থেকে তিনি ব্যাপক চাপ ও হুমকির মুখোমুখি হচ্ছেন। তার পরিস্থিতি এখন ‘রোলার কোস্টার রাইডের’ মতো হয়ে উঠেছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।