ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১৮:০৩
চলমান বার্তা:
দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১৪:৫৩  (ভিজিটর : )

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইথিওপিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ এপ্রিল) ইথিওপিয়া সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশটির পররাষ্ট্রমন্ত্রী গেডিওন টিমোথিওসের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মন্ত্রী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন।

গেডিওন বলেন, ইথিওপিয়া ক্রমাগত টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে। বাংলাদেশিকে কোম্পানিগুলোকে সেদেশের সরকারের চিহ্নিত অগ্রাধিকারমূলক বিনিয়োগ খাতগুলোতে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানান তিনি। এই খাতগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শিল্প এবং সামগ্রিক উৎপাদন খাত।

ইথিওপিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রগুলো আরও শক্তিশালী করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন খলিলুর রহমান।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পানি স্বল্পতায় বন্ধ কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৪টি ইউনিট
পানি স্বল্পতায় বন্ধ কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৪টি ইউনিট
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার
প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg