ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
জয়পুরহাটে জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭  (ভিজিটর : )

জয়পুরহাটে রাজনৈতিক প্রভাব ও অর্থের দাপট খাটিয়ে একটি পরিবারকে হয়রানি ও মিথ্যা চুরির মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও আল আমিন বাসনালয়ের স্বত্বাধিকারী আব্দুল আজিজের বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং সঠিক বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

​শুক্রবার (১৭ এপ্রিল) জয়পুরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. তারেক হাসান (মিঠু)।

​লিখিত বক্তব্যে  তারেক হাসান মিঠু জানান, অভিযুক্ত আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তার পরিবারের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে আসছেন। মিঠুর মা জয়পুরহাট জেনারেল হাসপাতালে আয়া পদে চাকরি করতেন, অভিযুক্ত আব্দুল আজিজ তার মাকে মানসিকভাবে নির্যাতন করে সেই বেতনের টাকা আত্মসাৎ করতে থাকে। কিছুদিন আগে তার ছোট বোন ফুল কে আটকে রাখেন আব্দুল আজিজ পরে মা ছোট বোন কে নিতে গেলে আমার মাকেও আটকে রাখা হয়। আমার বাবা মা ও বোনকে উদ্ধার করতে গেলে তাকে আজিজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও ভাড়াটে মাস্তান দিয়ে তার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন। শুধু তাই নয়, মিঠু এবং তার পরিবার ছাড়াও আরও তিন সদস্য—মাহফুজুর রহমান, শাহিদুল ইসলাম শামীম ও নজরুল ইসলামকে আসামি করে একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট চুরির মামলা দায়ের করেছেন।

তারেক হাসান মিঠু বলেন, পৌর জামায়াতের সাবেক বায়তুল মাল সম্পাদক আব্দুল আজিজ অর্থ ও রাজনৈতিক ক্ষমতার জোরে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। আমরা গরিব মানুষ হওয়ার কারণে প্রতিনিয়ত হুমকির মুখে আছি আইনশৃঙ্খলা বাহিনীও তাদের সহযোগিতা করছে না বলে জানান। 

মিঠু জানান, আমাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা চুরির মামলাটি ভিত্তিহীন এবং বানোয়াট।

​সংবাদ সম্মেলনে আব্দুল আলীমের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তারা প্রশাসনের কাছে আবেদন জানান যেন প্রকৃত সত্য উদ্ঘাটন করে তাদের এই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হয় এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকারী মিঠু একজন মেকানিক শ্রমিক এবং গরিব ও অসহায় হওয়ার কারণে তার উপর অত্যাচার হচ্ছে বলেও জানান। ​এসময় ভুক্তভোগী মিঠুর  শশুর সবদুল, শাশুড়ি রাজিয়া বেগম ও স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg