ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ২০:৩৭
চলমান বার্তা:
হোমনায় কৃষিজমি থেকে মাটি উত্তোলন: ৭০ হাজার টাকা জরিমানা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১৭:০৪  (ভিজিটর : )

কুমিল্লার হোমনা উপজেলায় কৃষিজমি অবৈধভাবে কর্তন করে মাটি উত্তোলনের অভিযোগে এক ভেকু (এক্সকাভেটর) মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘারমোরা ইউনিয়নের হুজুরকান্দি গ্রামের বাসিন্দা আবু হানিফ (২৮), পিতা—তারা মিয়াকে দোষী সাব্যস্ত করে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিনা অনুমতিতে কৃষিজমি ভরাট বা কর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। ঘটনাস্থলে গিয়ে সরাসরি কৃষিজমি কেটে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভেকু মালিককে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, হোমনা উপজেলার পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg