বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চরম চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা এবং আইসিইউ ইউনিট চালু না হওয়াসহ নানা অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়ে জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয় (বিধি-৭১) এর আওতায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি বলেন, বাগেরহাট জেলার প্রায় ২০ লক্ষ মানুষের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। জেলার অধিকাংশ উপজেলা হাসপাতাল অবকাঠামোগতভাবে দুর্বল ও চিকিৎসক সংকটে জর্জরিত হওয়ায় সাধারণ মানুষকে জেলা সদর হাসপাতালের ওপর অতিমাত্রায় নির্ভর করতে হচ্ছে।
তিনি আরও জানান, ২০২১ সালে হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল এখনো সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয়নি। ২০২২ সালে পদ সৃষ্টি হলেও অধিকাংশ পদই শূন্য অবস্থায় রয়েছে। বর্তমানে সিনিয়র কনসালটেন্ট ১০টি পদের মধ্যে ৮টি শূন্য, জুনিয়র কনসালটেন্ট ১৬টি পদের মধ্যে ১১টি শূন্য এবং চিবাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনা: সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণকিৎসক পদের ৫৭টির মধ্যে ৪২টি পদ শূন্য রয়েছে।
এছাড়া হাসপাতালটিতে ১০ শয্যার আইসিইউ ইউনিট থাকলেও দীর্ঘদিনেও তা চালু করা সম্ভব হয়নি বলে সংসদে উল্লেখ করা হয়। একইসঙ্গে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মচারীরা গত এক থেকে দেড় বছর ধরে বেতন না পাওয়ায় মানবিক সংকট সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান।
স্থানীয়দের মতে, চিকিৎসক সংকট দ্রুত নিরসন, আইসিইউ ইউনিট চালু এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা উন্নত না করলে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ স্বাস্থ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিনিধি/আরএইচ