ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৭:৪৫
চলমান বার্তা:
হবিগঞ্জে ৩ লাখ ২৬ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৬:৩০  (ভিজিটর : )

হবিগঞ্জ জেলায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলায় মোট ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলার ৯টি উপজেলা, ৭৮টি ইউনিয়ন এবং ২টি পৌরসভায় এ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি জেলায় ১০৩ জন শিশুকে হাম-রুবেলায় আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৭ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। তবে এ পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রার মধ্যে ৫ বছরের নিচে মোট ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ জন শিশু রয়েছে। এর মধ্যে ৩২ হাজার ৯৭০ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য জেলায় ১ হাজার ৯১৩টি অস্থায়ী এবং ১১টি স্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া দায়িত্ব পালন করবেন ২৫২ জন টিকাদানকারী, ২৫২ জন সুপারভাইজার এবং ৫০৪ জন স্বেচ্ছাসেবী।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg