ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৯:০২
চলমান বার্তা:
টেকনাফে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি আটক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৭:১২  (ভিজিটর : )

টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর পৃথক দুইটি অভিযানে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় মায়ানমারের ১১ হাজার কিয়াত মুদ্রা ও কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানায় আইএসপিআর।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৩টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর একটি দল। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেনকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নৌবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

অন্যদিকে, একই ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় পৃথক আরেকটি অভিযানে নোঙর করা একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে গোপন কক্ষে লুকিয়ে রাখা আরও ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং ১১ হাজার কিয়াত মুদ্রা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাদক, জব্দকৃত সামগ্রী এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, উপকূলীয় ও সমুদ্র এলাকায় মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
বিপিসিতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg