ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ২০:৩৭
চলমান বার্তা:
বোয়ালখালীতে মোবাইল কোর্ট অভিযান
অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১৮:১৭  (ভিজিটর : )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের তালতলা এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী, মো. মানিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক জানান, অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কৃষিজমির ক্ষতি হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg